টমেটো সস একটি অত্যন্ত জনপ্রিয় এবং বহুমুখী ব্যবহারের উপাদান। টমেটো সস সিঙ্গারা, সমুচা, চপ, রোল, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, স্যান্ডউইচ, পিজ্জা, পাস্তা, নুডলস ইত্যাদি বিভিন্ন ধরনের স্ন্যাকস ও ফাস্ট ফুডের সাথে ব্যবহার করা হয়। এটি খাবারের স্বাদ বাড়াতে দারুণ কার্যকর। মাংস বা মাছ মেরিনেট করার সময় টমেটো সস ব্যবহার করা যেতে পারে।
বিভিন্ন রান্নায় টমেটো সস ব্যবহার করা হয় গ্রেভি তৈরি করতে যেমনঃ চিকেন উইথ ভেজিটেবল গ্রেভি, রোস্ট, বিরিয়ানি, এমনকি মাছের ঝোলেও এর ব্যবহার দেখা যায়। এটি খাবারের রঙ এবং ঘনত্ব বাড়াতেও সাহায্য করে। টমেটো সস একটি বহুমুখী উপাদান যা শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ায় না, বরং এর কিছু স্বাস্থ্যগত উপকারিতা এবং অন্যান্য ব্যবহারও রয়েছে।
উপকরণঃ পাকা টমেটো, রসুন, লাল মরিচ, লাল চিনি, ভিনেগার, লবণ ও অন্যান্য উপকরণ।


