পুদিনা পাতা গুঁড়ার স্বাস্থ্য উপকারিতা:
প্রাচীনকাল থেকে নানান সভ্যতায় বহু রোগের চিকিৎসায় পুদিনার ব্যবহার পাওয়া যায়। পুদিনা অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-স্পাসমোডিক এবং অ্যান্টি-স্ট্রেস গুণাগুণ সমৃদ্ধ একটি ভেষজ।
১. পাচনতন্ত্রের সুরক্ষাকারী
- IBS (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) উপশম করে – আন্তর্জাতিক গবেষণায় প্রমাণিত যে, পুদিনা পেটের স্পাজম ও ব্যথা ৪০-৫০% কমায়।
- বদহজম ও পেট ফাঁপা দূর করে – মেন্থল পরিপাকতন্ত্রের মাংসপেশি শিথিল করে গ্যাস নিঃসরণে সাহায্য করে।
- বমি বমি ভাব কমায় – অপারেশন পরবর্তী বমি নিয়ন্ত্রণে কার্যকর।
- ক্ষুধা বৃদ্ধি করে – আয়ুর্বেদে “দীপন-পাচন” (হজম উদ্দীপক) হিসেবে স্বীকৃত।
২. শ্বাসতন্ত্রের প্রাকৃতিক রক্ষক
- ঠান্ডা-কাশির উপশম – মেন্থলের ডিকনজেস্ট্যান্ট প্রভাব নাক বন্ধভাব দূর করে।
- সাইনুসাইটিস ও ব্রংকাইটিসে আরাম – প্রদাহ কমিয়ে শ্বাসনালী খুলে দেয়।
- অ্যাজমার উপসর্গ লাঘব – শ্বাসতন্ত্রের পেশি শিথিল করে।
৩. মুখ ও দাঁতের স্বাস্থ্যরক্ষক
- মুখের দুর্গন্ধ দূর করে – অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণে দুর্গন্ধসৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে।
- দাঁতের ব্যথা উপশম – প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে।
৪. মানসিক প্রশান্তি ও মাথাব্যথা নিরাময়
- মানসিক চাপ ও দুশ্চিন্তা কমায়।
- ঘুমের মান উন্নত করে – প্রাকৃতিক শিথিলকারী হিসেবে কাজ করে।
৫. শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট
- ফ্রি র্যাডিকেল দূর করে – রোসমারিনিক অ্যাসিড ও ফ্ল্যাভোনয়েড কোষের ক্ষয়রোধ করে।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় – দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়।
- বার্ধক্য প্রতিরোধক করে – কোষের তারুণ্য ধরে রাখে।
৬. অ্যান্টি-মাইক্রোবিয়াল সুরক্ষা
- ব্যাকটেরিয়া প্রতিরোধক।
- ফাঙ্গাল সংক্রমণ রোধ।
৭. ত্বকের যত্নে
- ব্রণ কমায় – অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণে ব্রণের প্রদাহ কমায়।
- ত্বকের সতেজতা বৃদ্ধি – রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।
তোহফার ভেষজ পণ্যগুলো কেন সেরা?
- শতভাগ বিশুদ্ধ ও স্বাস্থ্যসম্মত।
- বাছাইকৃত ভেষজ থেকে সরবরাহকৃত।
- পার্শ্বপ্রতিক্রিয়াহীন ও প্রাকৃতিক এবং দারুণ ঔষধি গুণসম্পন্ন।
- নিজস্ব তত্বাবধানে স্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করা হয়।
- তোহফার কোন ভেষজ গুঁড়ার সাথে অন্য কোনো ভেষজ মিক্সড করা হয় না। ফলে একদম Raw ভেষজটাই পাবেন। (ইনশাআল্লাহ্)

