মাংসের মশলা উপাদানঃ শুকনো মরিচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, রাঁধুনি, জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ ও মেথি।
প্রয়োজনীয় উপকরণঃ গরু/খাসি/হাঁস/মুরগী/কবুতর।
– ৩ কেজি মাংস রান্নার জন্য- আদা বাঁটা- ৬ টেবিল চামচ, রসুন বাঁটা- ৫ টেবিল চামচ, লবণ ও পানি পরিমাণ মতো এবং কাঁচামরিচ আস্ত (ঐচ্ছিক)।
প্রস্তত প্রণালীঃ আধা কাপ তেলে পেঁয়াজ ভালোভাবে ভেজে তার মধ্যে মাংস, আদা, রসুন, মাংসের মসলা ও সাথে অল্প পানি যোগ করে ২০ মিনিট ধরে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো পানি যোগ করার পর চাইলে মাখামাখা বা ঝোলযুক্ত করে সাথে কাঁচামরিচ যোগ করে নামিয়ে নিন এবং পরিবেশন করুন।

